খুলনা: খুলনায় হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়া, সংঘবদ্ধ হয়ে হামলা ও মারপিটের মামলায় বিএনপি-ছাত্রদল-যুবদলের ১৩ নেতাকর্মী হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক সালমা মাসুদ চৌধুরী এবং এফআরএম নাজমুল আহসানের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি ঢাকা থেকে মোবাইল ফোনে বাংলানিউজকে জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- খুলনা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু, মহানগর ছাত্রদল সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি কামরান হাসান, সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ, জুলকার নাইন নাঈম, আলমগীর হোসেন লালন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খায়সরুজ্জামান সজিব, গোলাম মোস্তফা তুহিন, রাকিবুল ইসলাম, মুজাহিদুল ইসলাম টনি, শামীম আশরাফ এবং যুবদল নেতা জিএম রফিকুল হাসান।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল খুলনা সদর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ২৪, ২০১২
মাহবুবুর রহমান/ সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি