১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:১৯ এএম BDST banglanew24
22 Jan 2013   05:27:12 PM   Tuesday BdST
E-mail this

গোল্ডেন হার্ভেস্টের আইপিও ড্র ২৪ জানুয়ারি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গোল্ডেন হার্ভেস্টের আইপিও ড্র ২৪ জানুয়ারি

ঢাকা: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের পর গোল্ডেন হার্ভেস্ট কোম্পানির আইপিও লটারির ড্র আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
 
কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায়, রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) প্রতিষ্ঠানটির লটারির ড্র অনুষ্ঠিত হবে।
 
গত ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন করা হয়।

অন্যদিকে, প্রবাসী বিনিয়োগাকরীদের জন্য আইপিও আবেদনের সুযোগ ছিল ৮ জানুয়ারি পর্যন্ত।
 
প্রতিষ্ঠানটি বাজারে ৩ কোটি শেয়ার ছেড়েছে। এ কোম্পানির আইপিওতে ৭৫ কোটি টাকার বিপরীতে মোট ৫৪২ কোটি ৪০ লাখ ৮৫ হাজার টাকার আইপিও জমা পড়েছে। যা নির্ধারিত টাকার ৭ দশমিক ২৩ গুণ বেশি।
 
আরও জানা গেছে, যে পরিমাণ টাকা জমা পড়েছে তার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৮১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৫ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা ও মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ৭৯ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকা জমা পড়েছে।
 
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে ১৫ টাকা প্রিমিয়ামসহ এ কোম্পানির প্রতিটি শেয়ারের প্রাথমিক মূল্য নির্ধারণ করে ২৫ টাকা। এর মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৩শ’টি শেয়ারে।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান