১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৪২ পিএম BDST banglanew24
11 Dec 2012   03:49:24 PM   Tuesday BdST
E-mail this

১৮ ডিসেম্বর ওয়েলিংটন যাচ্ছেন তামিম


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৮ ডিসেম্বর ওয়েলিংটন যাচ্ছেন তামিম

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিম ইকবালকে ওয়েলিংটন ফায়ারবার্ডসে খেলতে যাওয়ার ছাড়পত্র দিয়েছে। জাতীয় দলের খেলা শেষ হওয়ায়, এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন নিউজিল্যান্ডে যাওয়ার।

এই ১৮ ডিসেম্বরই ওয়েলিংটন যাচ্ছেন জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার। সেখানে টি-টোয়েটি টুর্নামেন্টে ফায়ারবার্ডসের হয়ে ছয়টি ম্যাচ খেলবেন। জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্সের সঙ্গে তামিমের তেমনই কথা হয়েছে। এছাড়াও সুযোগ থাকলে একটি প্রথম শ্রেণীর ম্যাচও খেলতে পারেন চিটাগংয়ের খান।

জেমি সিডন্স এখন ওয়েলিংটনেরই কোচ। তাঁর আগ্রহেই তামিমের ফায়ারবার্ডসে যাওয়া। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার সোমবার বাংলানিউজকে বলছিলেন,‘নিউজিল্যান্ডে খেলাটা আমার জন্য বেশ উপকার দেবে। ওখানে নিশ্চয়ই অনেক ভালো ভালো খেলোয়াড় থাকবেন। তাদের সঙ্গে খেললে কিছু না কিছু শেখারও সুযোগ থাকবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডেতে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেননি তামিম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটি ৭২ রানের ইনিংস আছে। প্রথম ওয়ানডেতে খেলেছেন ৫৮ রানের আরেকটি ইনিংস। তবে একমাত্র টি-টোয়েন্টিতে সেঞ্চুরির খুব কাছে গেলেও স্বপ্ন পূরণ হয়নি। তারপরেও সোমবারের ম্যাচে ৮৮ রানের ইনিংসটিই তাঁর ক্যারিয়ার সেরা। ফায়ারবার্ডসে খেলতে যাওয়ার আগে টি-টোয়েন্টিতে রান পাওয়ায় তাঁর জন্য ভালোই হয়েছে। ফর্ম নিয়ে যেতে পারছেন তিনি।

তামিম জানান, নিউজিল্যান্ডে খেলা শেষ করে জানুয়ারিতে বিপিএল শুরুর আগেই দেশে ফিরবেন। এবার বিপিএলে কোন দলে খেলবেন তা ঠিক হবে ২১ ডিসেম্বরের নিলামে। প্রতিযোগিতার প্রথম আসরে চিটাগং কিংসের আইকন ক্রিকেটার ছিলেন তামিম।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান