ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে। কোম্পানি দুটি হলো- মেঘনা পেট্রোলিয়াম, এসআইবিএল ও ইস্টার্ন কেবল।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর শেয়ার আগামী ৭ থেকে ১১ জুন পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। কোম্পানিগুলোর এ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ জুন।
মেঘনা পেট্রোলিয়াম: জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ ও ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির নিট লাভ হয়েছে ৮৯ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা। এছাড়া শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ দশমিক ৩৯ ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৪৫ টাকা।
ইস্টার্ন কেবল: ইস্টার্ন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় এর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৭ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৪০৩ দমমিক ৮৮ টাকা।
এসআইবিএল: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, কোম্পানিটির এজিএম আগামী ২৯ জুন বেলা ১০টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানার বিপরীতে দি কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
ব্যাংকের আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮১ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৪ দমমিক ৭২ টাকা।
বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, জুন ০৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর