সাভার (ঢাকা): জামায়াত-শিবিরের ডাকা বৃহস্পতিবার হরতালের আগের রাতে সাভারে মহাসড়কে চলাচলরত যানবাহনে অর্তকিত হামলা চালিয়েছে দলটির নেতা-কর্মীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের নিউমার্কেট, মাশরুম সেন্টার, স্বরনিকা, আমিন মার্কেটের সামনেসহ ও বেশ কয়েকটি স্থানে অর্তর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায় তারা।
প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালক আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, “আমার গাড়িটি মেরামতের জন্য রাস্তার পাশে ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন ছেলে মাশরুম সেন্টারের সামনে থাকা লাঠি-সোঠা দিয়ে প্রাইভেটকার, ম্যাক্সি বাস, কোচসহ অর্ধশতাধিক গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে, পুলিশ আসার আগেই তারা রেডিও কলোনীর দিকে চলে যায়।”
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর