৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:০০ এএম BDST banglanew24
16 Jul 2012   12:52:50 PM   Monday BdST
E-mail this

পদ্মাসেতু নির্মাণ

হচ্ছে ২ ব্যাংক হিসাব, ১ মাসের বেতন দেবেন মন্ত্রীরা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হচ্ছে ২ ব্যাংক হিসাব, ১ মাসের বেতন দেবেন মন্ত্রীরা পদ্মাসেতু নির্মাণ
ছবি: সংগৃহীত

ঢাকা: বহুল প্রত্যাশার পদ্মাসেতু নির্মাণে অর্থ সহায়তা পেতে সরকার ২টি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি খোলা হবে বৈদেশিক মুদ্রায় ,অন্যটি দেশীয় টাকা সংগ্রহের জন্য।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টি জানান। মন্ত্রিসভার সদস্যরা এ সেতু নির্মাণে ১মাসের বেতন দেবেন বলেও জানান তিনি। 

তিনি বলেন, ``হিসাব দু’টি কীভাবে পরিচালিত হবে, এ বিষয়ে অর্থবিভাগ নীতিমালা প্রণয়ন করবে। যারা পদ্মা সেতুতে স্বেচ্ছায় অর্থায়ন করতে চান, তাদের অর্থই এ হিসাব দু’টিতে নেওয়া হবে। এজন্য কাউকে চাপ দেওয়া হবে না। যে কোনো শ্রেণী বা পেশার মানুষের এ হিসাবে অর্থ জমা দিতে পারবেন।

‘পদ্মা সেতুতে অর্থায়নে তহবিল সংগ্রহকে সরকারের আগামী নির্বাচনী তহবিল সংগ্রহ’ বলে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, এ ধরনের কোনো আলোচনা মন্ত্রিসভার বৈঠকে হয়নি। তিনি আবারো বলেন, কারো কাছে থেকে জোর করে কিছু নেওয়া হবে না। যারা স্বেচ্ছায় দেবেন, তাদের কাছ থেকেই পদ্মা সেতু তহবিলের জন্য অর্থ নেওয়া হবে।

এদিকে আজকের মন্ত্রিসভায় উপস্থাপিত ‘ওয়াকফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১২’-এর খসড়াটি ভূমি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আরো সংশোধন ও পরিমার্জনের জন্য ফেরত পাঠানো হয়েছে।

আইনটি পরবর্তীতে আবারো মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে উল্লেখ করে সচিব বলেন, ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য বর্তমানে একটি আইন রয়েছে। কিন্তু এতে ভূমি হস্তান্তর ও উন্নয়নে তেমন কোনো স্বচ্ছ ব্যবস্থা নেই। তাই এসব সম্পত্তি কোনো কাজে লাগছে না। এ থেকে কোন আয়ও হচ্ছে না। এ কারণে ধর্ম মন্ত্রণালয় এ আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করেছে। এতে ভূমি হস্তান্তর, আয় ও উন্নয়নের বিষয়গুলো সুস্পষ্ট করা হয়েছে। যা ভবিষ্যতে ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনা, হস্তান্তর ও উন্নয়ন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করবে।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে গত ২৯ থেকে ৩০ মে দোহায় অনুষ্ঠিত ‘যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম’ বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, ১৬ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মন্ত্রিপর্যায়ের বৈঠক এবং ১ থেকে ৩ জুন পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শাংরিলা সংলাপে’ পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার বিষয়টি অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ঘণ্টা, জুলাই ১৬, ২০১২

এসএমএ/এসআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন; রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;                  জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান