৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৩২ পিএম BDST banglanew24
27 Mar 2012   03:32:36 PM   Tuesday BdST
E-mail this

আশুলিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): আশুলিয়ার নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের চক্রবর্তী বাসস্ট্যান্ডের পাশে মঙ্গলাবার দুপুর ১টার দিকে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, দুপুরে আশুলিয়ার চক্রবর্তী বাসস্ট্যান্ডের উত্তরে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হৃদয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ-১১-০৫৭৩) এবং কালিয়াকৈর থেকে নবীনগরগামী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৪৮৩৮) সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির ড্রাইভার এবং যাত্রীসহ কমপক্ষে ২০ আহত হয়।

আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

সাভার হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বাংলানিউজকে জানান,  দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। বর্তমানে গাড়ি দু’টি থানায় রয়েছে।

এ ব্যাপারে এখনও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।    

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

প্রতিবেদন: ওমর ফারুক
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান