৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৫১ এএম BDST banglanew24
12 Dec 2012   02:27:32 AM   Wednesday BdST
E-mail this

রাজধানীতে ভোটার সংখ্যা ৫৩ লাখ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকার ভোটারের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে গেছে। হালনাগাদ তালিকা অনুযায়ী দশম সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটার সংখ্যা দাড়াবে প্রায় ৫৩ লাখ।

ঢাকা বিভাগিয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ মঙ্গলবার এ তথ্য জানান।

সোমবার শেষ হয়েছে মহানগরীর ৯২টি ওয়ার্ড ও ডিসিসিভুক্ত ১৭টি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন কার্যক্রম।

ইসি সচিবালয়ের এ উপ সচিব জানান, হালনাগাদ কার্যক্রমে এ পর্যন্ত ডিসিসির দুই ভাগে ৩ লাখ ৬৫ হাজার ৪৬ জনের তথ্য সংগ্রহের পর ছবি তোলাসহ নিবন্ধন সম্পন্ন হয়েছে।

বর্তমান তালিকায় মহানগরীতে ভোটার রয়েছে ৪৮ লাখ ৩৭ হাজার ৬৮৩ জন।

২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর নবম সংসদের আগে ডিসিসিতে মোট ভোটার ছিল প্রায় ৩৬ লাখ। পরবর্তীতে হালনাগাদ তালিকায় ভোটার বাড়ে।

এবারও হালনাগাদ তালিকার খসড়া প্রকাশের পর দাবি, আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা নিষ্পত্তি হবে। জানুয়ারির মধ্যে এ কার্যক্রম শেষ হতে পারে বলেন মিহির সারওয়ার।

দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু করে ইসি। হালনাগাদ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হলেও ১৮ বছর বয়সীরা নিয়ম মেনে ভোটার হওয়ার আবেদন করতে পারবে।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ৩ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে এবার প্রায় ৭০ লাখ ভোটারের (ছবি তোলা নিবন্ধিত ৬৬ লাখ ৮৮ হাজার ও নিবন্ধনের বাইরে ৩ লাখ ১২ হাজার) তথ্য সংগ্রহ করা হয়।

বর্তমান ভোটারের সঙ্গে হালনাগাদ ভোটার যুক্ত হয়ে আগামী নির্বাচন হবে। সে হিসাবে দেশে মোট ভোটার দাঁড়াবে ৯ কোটি ২০ লাখের বেশি।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিউদ্দীন আহমদ বলেছেন, আগস্টের মধ্যে পুরো ভোটার তালিকা নির্বাচনের জন্য উপযোগী করা হবে।

বর্তমানে প্রায় সাড়ে আট কোটি ভোটার তালিকাভুক্ত রয়েছে।

আগামী বছর নভেম্বর থেকে জানুয়ারির (২০১৪) মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
আরএম/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান