৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৬:০০ পিএম BDST banglanew24
29 Nov 2012   02:45:30 PM   Thursday BdST
E-mail this

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘সীমারেখা’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘সীমারেখা’

ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে নতুন ছবি ‘সীমারেখা’। এর বাংলাদেশের পরিচালক হিসাবে কাজ করেছেন দেওয়ান নাজমুল আর কলকাতার পরিচালক হিসেবে আছেন স্বপন সাহা। ছবির ভারতের অংশের কাজ শেষ হয়েছে। ২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর টানা শুটিং হয়েছে কলকাতার ইন্দ্রপুরি স্টুডিও, রূপায়ণ স্টুডিও, ইকোপার্ক, বনবিতান, দার্জিলিংয়ের রুহিনী পার্ক ও শিলিগুড়ির কালীমন্দিরসহ বিভিন্ন জায়গায়।

বাংলাদেশ অংশের শুটিং প্রায় শেষ। এখন ছবির প্যাঁচওয়ার্ক চলছে। চূড়ান্ত এডিটিংয়ের পরেই ছবিটি সেন্সরে জমা দেবেন প্রযোজক। ছবির সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। এতে গান গেয়েছেন সামিনা চৌধুরী, কনকচাঁপা, এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, আগুন, এসআই টুটুল ও তানজিনা রুমা। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, ববিতা, মৃণাল মুখার্জী, সঞ্জয় ব্যানার্জী, দুলাল লাহিড়ী, গৌরী শঙ্কর পান্ডা, প্রিয়াংকা, ফাহিম, ফারিহা, সিরাজুল ইসলাম, কাবিলা, সুমা আকাশ, আনিস প্রমুখ।

ছবির নৃত্য পরিচালনা করেছেন সাইফুল ইসলাম, সজীব মাহমুদ ও কৈলাশ শর্মা (মুম্বাই)। চিত্রগ্রহণে  তপন আহমেদ ও মুজিবুল হক ভুঁইয়া। ছবিটি  প্রযোজনা করেছে স্বপ্নতরু (বাংলাদেশ) ও আরতী চিত্রম (ভারত)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
গোরা- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান