৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৩৯ এএম BDST banglanew24
16 Sep 2012   06:58:58 PM   Sunday BdST
E-mail this

রূপগঞ্জে রাসেল হত্যাকাণ্ড: গ্রেফতার ১


রুপগঞ্জ সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নবীউল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে টাঙ্গাইল শহরের ছয়আনি এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)মঞ্জুদ্দোহা বাংলানিউজকে জানান, গত ০৭ আগস্ট রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার সুরুজ মুন্সীর ছেলে রাসেলকে তার মায়ের সামনেই স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ ঘটনায় রাসেলের মা সামুন্ন্হার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি শান্ত।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টাঙ্গাইল শহরের ছয়আনি এলাকার আল-ফয়সাল নামের একটি আবাসিক হোটেলের ৩০১নং কক্ষ থেকে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেস্বর ১৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান