ফ্রান্স: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুকে ফ্রান্স বিএনপি ও ছাত্রদল সংবর্ধনা দিয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে এক খ্যতনামা হোটেলে সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। মোসাদ্দেক আলী ফালু ফ্রান্স সফরকালে দলীয় নেতাদের বিশেষ অনুরোধে বিএনপি ও ছাত্রদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়ে ইলিয়াস আলী প্রসঙ্গ; বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা; বিরোধীদলের নেতাদের ওপর নিপীড়ন, নির্যাতন, গুম, মিথ্যা ও হয়রানীমূলক মামলায় জেলে প্রেরণ; তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং আন্দোলনের বিষয় উঠে আসে।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির আহ্বায়ক আহসানুল হক বুলু, যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিজানুর রহমান শিকদার, এম এ তাহের, মাহবুব উল আলম রাঙা, সদস্য মনির হোসেন খান, মমতাজ আলো, আতাউর রহমান সরকার এবং ফ্রান্স ছাত্রদল সভাপতি ফজলুল করিম শামীম, সহ-সভাপতি রাকিবুল হাসান, সারোয়ার জাহান ফাহাদ, সাধারণ সম্পাদক রনি মুন্সি প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর