ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত সোনালী আঁশ কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার গত ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আশেঁর পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ০৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) মূল্য দাঁড়িয়েছে ২২৪ টাকা। যা গত বছর একই সময়ে ছিল যথাক্রমে ৫ দশমিক ৫৪ টাকা এবং ২২১ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর