৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫৯ পিএম BDST banglanew24
29 Nov 2012   09:51:59 PM   Thursday BdST
E-mail this

শনিবার এলডিপির সম্মেলন


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্নেল (অব.) অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার। রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠান হবে।

দু’ভাগে বিভক্ত সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল ১০টায়। এই অধিবেশনে আশুলিয়া অগ্নিকাণ্ডে ১১২ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ, নেতৃত্ব নির্বাচন, মহাসচিবের রিপোর্ট পেশ ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে।

দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর ২টায়। উদ্বোধন করবেন দলের সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়া। আরো উপস্থিত থাকবেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সম্মেলনের সভাপতিত্ব করবেন মহাসচিব ড. রেদোয়ান আহমদ ও সম্মেলন‍ পরিচালনা করবেন যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এ সম্মেলনে ৫০০ কাউন্সিলর ও তিন হাজার ডেলিগেটসহ ৬০টি জেলার নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।  

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ সম্মেলন অত্যন্ত গুরুত্ববহ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
এমএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান