বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত আইফোন ও এন্ড্রয়েড ফোনের জন্য সম্প্রতি তিনি এইচ ডি অন আইপ্যাড নামে একটি নতুন অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেছেন। ভক্তদের সাথে যোগাযোগ রাখার জন্য সম্পূর্ণ নতুন এই আপ্লিকেশন এর ব্যবস্থা করেন মাধুরী।
উন্নতমানের এই আপ্লিকেশন ব্যবহার করে দেবদাস খ্যাত এই অভিনেত্রীর নতুন নতুন আপডেট জানতে পারবে তার ভক্তরা।
৪৫ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ফেসবুকে সবসময় অ্যাকটিভ। আর নিজের সম্পর্কে ভক্তদের জানাতে পছন্দ করেন এই অভিনেত্রী।
মাধুরী বলেন, ‘সব ভক্তদের সাথে যোগাযোগ রাখা এখন সম্ভব হয় না। তাও আমি চেষ্টা করি। এই নতুন এইচ ডি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভক্তরা আমার নতুন আপডেট গুলো আরও সহজে জানতে পারবে।’
তিনি আরও বলেন, ‘ভক্তদের ভালোবাসার তুলনায় আমার পক্ষ থেকে এটি খুবই ক্ষুদ্র একটি পদক্ষেপ। অ্যাপ্লিকেশনটির সাহায্যে মাধুরী দিক্ষিত এর ভক্তরা তার নতুন আপডেট, ছবি, ভিডিও ইত্যাদি দেখতে পারবেন।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন