মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ন চন্দ্র বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপালনগর গ্রামের মকিম জোয়াদদ্দারের ছেলে আব্দুল আলিমের বাড়ির সামনে একটি বিচালী গাঁদার ভেতর স্থানীয়রা বোমাটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে গাংনী থানায় আনা হয়েছে।
বোমাটি তাজা এবং শক্তিশালী বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডটর