৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:৪৫ এএম BDST banglanew24
21 Jun 2012   08:44:40 PM   Thursday BdST
E-mail this

প্রাইম ইউনিভার্সিটির নামে শাখা ক্যাম্পাস অবৈধ ঘোষণা করেছে ইউজিসি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উত্তরায় প্রাইম ইউনিভার্সিটির নামে চলা শাখা ক্যাম্পাস অবৈধ ও অনুমোদনহীন বলে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে মিথ্যা প্রচারণার মাধ্যমে এ ক্যাম্পাসে ভর্তি করানো সকল শিক্ষার্থীকে মিরপুরস্থ প্রাইম ইউনিভার্সিটির মূল ও বৈধ ক্যাম্পাসে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে কমিশন।

এছাড়াও অবিলম্বে উত্তরায় গড়ে তোলা প্রাইম ইউনিভার্সিটির অবৈধ ও অনুমোদনহীন ক্যাম্পাসকে বন্ধের জন্য  প্রয়োজনীয় উদ্যোগ নিতে কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে ইউজিসি।

প্রতারণার হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় অবৈধ ক্যাম্পাস বন্ধে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহায়তা চেয়েছে কমিশন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক আতফুল হাই শিবলী বাংলানিউজকে জানান, ‘‘কমিশন তদন্ত করে দেখেছে উত্তরায় প্রাইম ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস হিসাবে একটি প্রতিষ্ঠানের কাজ চলছে। প্রাইম ইউনিভার্সিটি হিসাবে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। কিন্তু এই ক্যাম্পাস অবৈধ ও অনুমোদনহীন। আমরা এই ক্যাম্পাস অবৈধ ও অনুমোদনহীন বলে ঘোষণা করেছি। এবং সেটি বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।’’

তিনি জানান, ‘‘এই অনুমোদনহীন কার্যক্রম বন্ধ করতে আমরা প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ারও সুপারিশ করেছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।’’ এ ধরনের অবৈধ ক্যাম্পাসের মিথ্যা প্রচারণায় শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতারণার শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যপারে ইউজিসি শিক্ষার্থীসহ সর্বস্তরের জণগনকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রাইম ইউনিভার্সিটির উত্তরাস্থ ক্যাম্পাস (৪২, রবীন্দ্র স্মরণী, সেক্টর-৭, উত্তরা, ঢাকা) কমিশন কর্তৃক অনুমোদিত নয়।

প্রাইম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গত ৪ এপ্রিল ১৭২ নং পত্র মারফত ইউজিসি কর্তৃপক্ষকে অবহিত করেছেন যে, প্রাইম ইউনিভার্সিটির অননুমোদিত উত্তরা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাইম ইউনিভার্সিটির মিরপুরস্থ ক্যাম্পাস (২এ/১, নর্থ ইস্ট অব দারুস সালাম রোড, সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬) সরকার ও কমিশন কর্তৃক একমাত্র অনুমোদিত ক্যাম্পাস।

বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রাইম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাইম ইউনিভার্সিটিসহ অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে অনুমোদিত ক্যাম্পাস দেখে যাচাইপূর্বক ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

কমিশন আরো বলেছে, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবৈধ ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। এ জন্য অনুমোদিত ক্যাম্পাস দেখে ও যাচাই করে ভর্তি হওয়ার জন্য ইউজিসির পক্ষ থেকে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ দেওয়া হলো।

বাংলাদেশ সময় : ২০৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএন/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান