৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৩১ পিএম BDST banglanew24
05 Feb 2013   02:28:54 PM   Tuesday BdST
E-mail this

নতুনরূপে কারিনা!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নতুনরূপে কারিনা!

এবার নতুন রূপে বলিউড মাতাতে হাজির হচ্ছেন কারিনা কাপুর। করণ জোহর প্রযোজিত এবং পুনিত মালহোত্রা পরিচালিত ‘গোরি তেরে পেয়ার মে’ সিনেমায় নতুন রূপে দেখা যাবে এ বলিউড অভিনেত্রীকে।

ক্যারিয়ারের শুরু থেকেই জিরো ফিগার হিসেবে খ্যাতি রয়েছে কারিনার। কিন্তু নতুন সিনেমায় বলিউডের এই উজ্জ্বল তারকাকে আরও স্লিম দেখা যাবে।

সিনেমাটিতে কারিনার বিপরীতে থাকবেন ইমরান খান। এর আগেও এই জুটিকে দেখা গেছে ‘এক মে অর এক তু’ সিনেমায়।

পুনিত মালহোত্রা তার ‘আই হেট লাভ স্টোরি’ সিনেমার জনপ্রিয়তাকে তার এই নতুন সিনেমাতেও ধরে রাখার চেষ্টা করবেন। এ বছরের মার্চে সিনেমাটি শুটিং শুরু হবে বলে জানা গেছে।
 
কারিনা এ বিষয়ে বলেছেন, “পুনিত আমাকে এই সিনেমায় আরও স্লিম এবং স্টাইলিশ দেখাতে চান। সিনেমাতে মোট পাঁচটি গান রয়েছে। আর গানের সঙ্গে নাচ তো থাকছেই। আর নাচগুলোর জন্য আমাকে আরও ফিট হতে হবে। আমি সেই চেষ্টাই করছি।”

জানা গেছে, শুটিং শুরু হওয়ার আগে কারিনা এবং ইমরান প্রায় ২০ দিন নাচের প্র্যাকটিস করবেন। কারণ সিনেমার নাচগুলো একটু ভিন্ন ধরনের।

তিনি আর বলেন, “আমি এখন প্রতিদিনই ইয়োগা করছি। আমি ইয়াঙ্গার ইয়োগা করাও শুরু করেছি। এটা অনেক কঠিন। আমি ইয়াঙ্গার ইয়োগার দুইটি সিজন কমপ্লিট করেছি। এটা অনেক কার্যকর। নিজেকে আমার আগের থেকে অনেক ফিট লাগছে।”

সম্প্রতি সালমান খান অভিনীত ‘দাবাং-২’ সিনেমায় আইটেম গানে অভিনয় করেছেন কারিনা কাপুর। সিনেমা সমালোচকরা তাকে তার ওজন সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন। ফেভিকল গানটিতে কারিনাকে তাদের চোখে ফিট মনে হয়নি।

কারিনা এ বিষয়ে বলেন, “আমার মনে হয় না ফেভিকল গানটির জন্য আমি পুরোপুরি ফিট ছিলাম না। তবে  ‘হিরোইন’ সিনেমার হালকাট জাওয়ানি গানে আমি যেমন ফিট ছিলাম সেটা ফেভিকল গানে মানাতো না। কারণ ফেভিকল দেশি আইটেম গান।”

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান