ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ৩ জন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইউসিবিএল’র উদ্যোক্তা পরিচারক সাব্বির আহমেদ ১০ লাখ, সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আজিজ আল মাহমুদ ২৪ লাখ ৩৫ হাজার এবং এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক সুলতানা ইয়াসমিন ১ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২১ মের মধ্যে সব উদ্যোক্তা পরিচালকের কাছে ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার কথা ছিল।
এ ঘোষণা দেওয়ার পরর্বী ৩০ কার্দিবসের মধ্যে তারা এ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর