৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:১৮ পিএম BDST banglanew24
19 Sep 2012   05:55:29 AM   Wednesday BdST
E-mail this

চট্টগ্রামে ‘শারদ নাট্যসন্ধ্যা’ শুরু শুক্রবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে ‘শারদ নাট্যসন্ধ্যা’ শুরু শুক্রবার
তির্যক নাট্যদলের পরিবেশনা ‘রক্তকরবী’ (ফাইল ছবি)

চট্টগ্রাম: ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আয়োজনে বন্দরনগরীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘শারদ নাট্যসন্ধ্যা’ শীর্ষক নাট্যমেলা। প্রতিদিন সন্ধ্যে ছয়টায় থাকবে শরতের গান, আবৃত্তি, বিষয়ভিত্তিক আলোচনা, নৃত্যানুষ্ঠান এবং নাট্যকর্মী সম্মিলন। সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে থাকবে মঞ্চনাটক।

শুক্রবার ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সহযোগিতায় এবারের নাট্যোৎসবের উদ্বোধন করবেন প্রবীণ নাট্যজন অলোক কুমার দত্ত। অনুষ্ঠানে অতিথি থাকবেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।

নাট্যমেলা পরিষদ সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিন থাকবে কথক নাট্য সম্প্রদায় পরিবেশনা মলিয়ের রচিত ‘অতি সাধারণ চিকিৎসক’। ২২ সেপ্টেম্বর লোক থিয়েটার পরিবেশনা জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’, ২৩ সেপ্টেম্বর নান্দিকার পরিবেশনা এসএম সোলায়মান রচিত ‘কোর্ট মার্শাল’, ২৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে নাট্যকর্মী সম্মিলন।

২৫ সেপ্টেম্বর মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় পরিবেশন করবে বুদ্ধদেব বসু রচিত ‘প্রথম পার্থ’। ২৬ সেপ্টেম্বর  তির্যক নাট্যদল পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালজয়ী নাটক ‘রক্তকরবী’।

সমাপনী দিন ২৭ সেপ্টেম্বর  স্কুল অব ওরিয়েন্টাল ডান্স পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

নাট্যমেলায় আরও থাকবে অভ্যুদয় সাংস্কৃতিক অঙ্গনের শরতের গান, নটরাজ নৃত্যাঙ্গন, সুরঙ্গমা নৃত্যাঙ্গন ও স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের নৃত্য এবং রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান, কংকন দাশ ও ইন্দিরা চৌধুরীর কণ্ঠে শরতের কবিতা আবৃত্তি।

ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আহ্বায়ক, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘১৯৯১ সালের বৈশাখে আমাদের ঋতুভিত্তিক নাট্যমেলা শুরু হয়েছে। বৈশাখী নাট্যমেলা, বাদল সাঁঝের নাটক, শারদ নাট্যসন্ধ্যা, নাট্য হৈমন্তিকা, মাঘ নিশীথের নাটক ও বসন্ত নাট্য উৎসব নামে ২০ বছরে প্রায় ১২১টির মতো ঋতুভিত্তিক নাটমেলা করতে সক্ষম হয়েছি আমরা। নানা কারণে ১৪টির মতো নাট্যমেলা আমরা করতে পারিনি, এর মধ্যে রাজনৈতিক কারণও ছিল।’

এবার কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, প্রতিবারই আমরা ভালো সাড়া পাই। অনেকেই পছন্দের নাটক দেখার জন্য টিআইসি কাউন্টার থেকে পছন্দের নাটকের আগাম টিকিট নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০, সেপ্টেম্বর ১৯, ২০১২

এআরএম, সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান