১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৪২ এএম BDST banglanew24
16 Jun 2012   04:24:19 PM   Saturday BdST
E-mail this

বাফুফের তিন নতুন সদস্য তোফা, মুন ও তপন


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী কমিটির তিনটি সদস্য পদে পুনঃনির্বাচনে বিজয়ী হয়েছেন আরিফ হোসেন মুন, তৌফিকুল ইসলাম তোফা ও আজমল আহমেদ তপন।
 
বিজয়ী তিন প্রার্থীই বাফুফের জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) প্রতিনিধি। তাদের মধ্যে নীলফামারীর কাউন্সিলর আরিফ হোসেন মুন ৯৪ ভোট,  চাপাই নবাবগঞ্জের কাউন্সিলর তৌফিকুল ইসলাম তোফা ৯৩ ভোট ও খুলনার কাউন্সিলর আজমল আহমেদ তপন ৮৫ ভোট পান।

বাফুফের ১৫ সদস্য প্যানেলে বিজয়ীরা যথাক্রমে ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ সদস্য হিসেবে বিবেচিত হবেন। অন্যদিকে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হতে পারেননি বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণপর্ব চলে। বিকেল  ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।

১২২ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১০৭ জন। প্রসঙ্গত, বাফুফের ১২২টি কাউন্সিলরের মধ্যে ৬৬ জন ডিএফএ’র।

গত ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনে ১৫টি সদস্য পদের মধ্যে ১২টিতে সিদ্ধান্তসূচক ফলাফল হলেও অবশিষ্ট তিন পদে সমান ৫৬ ভোট পেয়েছিলেন চার প্রার্থী। ফলে পুনঃনির্বাচনের মাধ্যমে তিনজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ১৬, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান