ঢাকা: আসছে সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া কোম্পানির এজিএম সংক্রান্ত তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
তবে চলতি মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি প্রতিষ্ঠানের বার্ষিক সধারণ সভা রয়েছে।
প্রতিষ্ঠান দু’টি হলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড।
ফারইস্টের এজিএম ২৯ জুলাই বেলা ১০টায় রাধানীর বসুন্ধরা কনভেনসন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১১ সালে সাধারণ শেয়ারধারীদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করেছে।
আর সিএমসি কামালের এজিএম ৩১ জুলাই বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। আর প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারধারীদের জন্য ১২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এইচএমএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর