৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৪৬ এএম BDST banglanew24
08 Aug 2012   01:15:17 AM   Wednesday BdST
E-mail this

‘এ’ দলের ব্যাটিং বিপর্যয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেঙ্গালুরু: ভারতের শাফি দারাশাহ আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপের শেষ ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। কর্ণাটক স্টেট ক্রিকেট এসোসিয়েশন একাদশের ২৮৪ রানের জবাবে ১৮৮ রানে সাত উইকেট হারিয়েছে সফরকারী দল।

প্রথম দিন শেষে সাত উইকেটে ২৫৬ রান করেছিলো স্বাগতিক কর্ণাটক স্টেট ক্রিকেট এসোসিয়েশন একাদশ। দ্বিতীয় দিন সকালে ২৮ রান যোগ হতে বাকি তিন উইকেট হারায়। বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র ছয় উইকেট নিয়েছেন। প্রতিপক্ষ ব্যাটসম্যান সি এম গৌতম ৬৩, রাজু ভাটকাল ৪৯, কে বি পবন ৩৯, গণেশ সথিশ ৩২ ও বিনয় কুমার ২৭ রান করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও শামসুর রহমানের মধ্যে একটা ভালো জুটি হয়। ইমরুল ৩৭ ও শামসুর রহমান ৩৫ রান করেন। তিন নম্বরে নেমে মমিনুল হক ৫২ রান করেন। টুর্নামেন্টে ধারাবাহিক খেলছেন মমিনুল। ওপরের তিন ব্যাটসম্যান আউট হওয়ার পর ইনিংস টেনে নিতে পারছিলেন না সফরকারী ব্যাটসম্যানরা। উইকেটরক্ষক ব্যাটসম্যান মো: মিথুন ৩৫ রানে অপরাজিত থাকলেও রকিবুল হাসান, নাঈম ইসলাম, ডলার মাহমুদ ও কাজী শাহাদাত হোসেন সাজঘরে ফিরেছেন। মিথুনের সঙ্গে দিনের খেলা শেষ করেছেন সোহাগ গাজী।

কর্ণাটক স্টেট ক্রিকেট এসোসিয়েশন একাদশের গৌতম চার উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান