‘আমাকে আমার মতো থাকতে দাও` অটোগ্রাফ ছবির এই একটি মাত্র গান দিয়েই দারুণ পরিচিতি পান ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়। এবার ভালোবাসা দিবসের দিনে অনুপম জীবনের সব আড়াল ভেঙে প্রকাশ করলেন তার জীবনের প্রথম একক অ্যালবাম ‘দ্বিতীয় পুরুষ’।
এই প্রথম একটি নিজস্ব অ্যালবাম বের করলেন অনুপম, যে অ্যালবাম তাঁর নিজস্ব ব্যান্ড-এর ফসল। তার ব্যান্ডের বর্তমান লাইন আপ- অনুপম রায়, শুভদীপ বন্দ্যোপাধ্যায়, নবারুণ বসু, রোহিত মুখোপাধ্যায় আর সন্দীপ পারিয়াল।
উল্লেখ্য, কলকাতার সিটি সেন্টারের পরিবেশনায় গত ১৪ ফেব্রুয়ারি অনুপম রায় তার এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। পরে তিনি নতুন অ্যালবাম থেকে কয়েকটি গানও পরিবেশন করেন।
সূত্র : আনন্দবাজার
বাংলাদেশ সময় : ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন