১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:৩৭ এএম BDST banglanew24
22 Sep 2012   11:45:50 AM   Saturday BdST
E-mail this

ইসলাম বিদ্বেষী ব্লগ বন্ধের দাবি ওলামা লীগের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইসলাম বিদ্বেষী ব্লগ বন্ধের দাবি ওলামা লীগের
ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামহয়ার ইন ব্লগ, মুক্তমনা ব্লগ, আমার ব্লগ ও নাগরিক ব্লগকে ইসলাম বিদ্বেষী উল্লেখ করে এগুলো বন্ধের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগসহ ১৫ ইসলামী দল।

সম্প্রতি মার্কিন চলচ্চিত্রে মহানবীকে (স:) অবমাননা এবং ফ্রান্সে একটি পত্রিকায় ব্যঙ্গ চিত্র নিয়ে এসব ব্লগে লেখা প্রকাশ করা হয়।

শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি আক্তার হোসাইন বোখারী।

মানববন্ধনে ওলামা লীগের নেতা-কর্মীরা বলেন, মহানবী (স.) অবমাননার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা ইহুদী স্যাম বাসিলের মৃত্যুদণ্ড দিতে হবে। একই সঙ্গে মুসলিম বিদ্বেষী রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

এছাড়া জনসাধারণকে এসব দেশের পণ্য বয়কটের আহ্বান জানানা তারা।

মানববন্ধনে ইসলামী নেতাকর্মীরা ফ্রান্সসহ কয়েকটি দেশের পতাকায় আগুন ধরিয়ে দেয়।

মানববন্ধনে ১৫ দলের মধ্যে রয়েছে- বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইমাম মুয়াজ্জেম কল্যাণ পরিষদ, জাতীয় কোরআন শিক্ষা মিশন, বঙ্গবন্ধু ওলামা পরিষদ, আমরা ঢাকাবাসী, হাক্কানী তরিকত ফেডারেশন, বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এমআইএইচ/এসএনএইচ/সম্পাদনা: শাহেদ হোসেন; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান