১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৩৬ এএম BDST banglanew24
14 Sep 2012   07:56:11 PM   Friday BdST
E-mail this

যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ: লেবাননে জ্বলছে কেএফসি রেস্টুরেন্ট


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ: লেবাননে জ্বলছে কেএফসি রেস্টুরেন্ট

ঢাকা: লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি নগরীতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ভিত্তিক ফুড চেইন কেএফসি বা কেন্টাকি ফ্রাইড চিকেনের একটি রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রে ইসলামকে ব্যঙ্গ করার পাশাপাশি হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননায় বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক কেএফসি রেস্টুরেন্ট জ্বালিয়ে দেয়।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক প্রতিবাদকারী নিহত এবং অপর ২৪ জন আহত হয় বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা একই সঙ্গে পোপের লেবানন সফরের বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। উল্লেখ্য, পোপ বেনেডিক্ট বর্তমানে লেবানন সফর করছেন।

শুক্রবার কেএফসিতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা ত্রিপোলির গ্রান্ড সেরিলে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়েও প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশ গুলি চালিয়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের গতিরোধ  করে।

এ সময় উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে এক জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লেবাননি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়:১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান