৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:০৫ পিএম BDST banglanew24
14 Jan 2013   07:47:03 AM   Monday BdST
E-mail this

যুক্তরাষ্ট্রে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মহামারী


সাবেদ সাথী, নিউইংল্যান্ড করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারির পর ক্যালিফোর্নিয়া, হাওয়াই ও মিসিসিপি অঙ্গরাজ্যেও আগাম সতর্কাবস্থা জারি করা হয়েছে। ইনফ্লুয়েঞ্জা মহামারী আকারে ছড়িয়ে পড়ায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কোয়ামো শনিবার জরুরি অবস্থার ঘোষণা দেন।

শিশুদের ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সব ফার্মাসিস্টদের। আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে পারেন না ফার্মাসিস্টরা। প্রাণঘাতী এএইচ৩এন২ ভাইরাসজনিত এ রোগর প্রকোপ মোকাবিলায় আপাতত আইনটি স্থগিতের নির্দেশ দিয়েছেন গভর্নর। টিকা নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জনস্বাস্থ্যবিশেষজ্ঞরাও জনসাধারণকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গত বুধবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনের মেয়র থমাস মেনিনো সেখানে জনস্বাস্থ্য বিষয়ে জরুরি অবস্থার ঘোষণা দেন। চলতি মৌসুমে শহরটিতে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা ১ হাজারে ছাড়িয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ গুণেরও বেশি। নিউইয়র্কে চলতি শীত মৌসুমে এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১২৮ জন, যা গত বছরের তুলনায় চার গুণেরও বেশি। গত শীত মৌসুমে আক্রান্তের সংখ্যা ছিল চার হাজার ৪০৪ জন। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রসহ এ বছর আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৭৪৭ জন।

ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের জ্বর, সর্দি-কাশি, কফ, নাক দিয়ে পানি ঝরা এবং শরীরে ব্যথা হয়। যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক, তাদের বমি ও ডায়রিয়া দেখা দিতে পারে। এমনকি তা নিউমোনিয়াতেও রূপ নিতে পারে।রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক সংস্থা (সিডিসি) জানিয়েছে, গত সপ্তাহে দেশজুড়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ দশমিক ৩ শতাংশই ছিল নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। এ হার ৭ দশমিক ২ হলে তা মহামারী হিসেবে ধরা হয়। এ অবস্থায় বৃহস্পতিবার ইনফ্লুয়েঞ্জার সংক্রমণকে নিউইয়র্কে মহামারী হিসেবে ঘোষণা দেওয়া হয়। নিউইয়র্কবাসীকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহী করতে ব্যাপক প্রচার শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোতে এ ব্যাপারে মানুষকে তাগাদা দেওয়া হচ্ছে। নিজেদের ওয়েবসাইটকেও বিশেষভাবে সাজিয়েছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান