৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:০০ এএম BDST banglanew24
19 Jul 2012   05:14:02 PM   Thursday BdST
E-mail this

আলিমের সংবর্ধনায় ফখরুল, সড়ক উপচে জনসমাগম


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আলিমের সংবর্ধনায় ফখরুল, সড়ক উপচে জনসমাগম
সিরাজগঞ্জে আলিমের সংবর্ধনায় মির্জা ফখরুল। ছবি: দেলোয়ার হোসেন ‍বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বাধীনতা স্কোয়ার মাঠ (সিরাজগঞ্জ) থেকে: ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সিরাজগঞ্জের নিউ ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় সিরাজগঞ্জের স্বাধীনতা স্কোয়ার মাঠে এই অনুষ্ঠান শুরু হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতা-কর্মী স্বাধীনতা স্কোয়ার মাঠের পাশের নিউ ঢাকা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

যমুনা সেতু ও পাবনা-নাটোর রোডের সংযোগকারী এই সড়কের ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়েছে। ফলে যানবাহনে থাকা যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছে।

রাজধানীতে একটি গাড়ি পোড়ানো মামলায় জেলে পাঠানো হলে ২ জুলাই ছাত্রদল নেতা আলিম কারামুক্ত হন।

সদ্য কারামুক্ত এই নেতাকে সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এমএম/এমআইএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান