৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৫২ এএম BDST banglanew24
24 Nov 2012   04:22:35 PM   Saturday BdST
E-mail this

মঙ্গলবার আরাফাতের দেহাবশেষ উত্তোলন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মঙ্গলবার আরাফাতের দেহাবশেষ উত্তোলন

ঢাকা: ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ কবর থেকে ওঠানোর কাজ শেষ হচ্ছে মঙ্গলবার।

আরাফাতের রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনের জন্য চলতি মাসের মাঝামাঝি তার দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আরাফাতের দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।

২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের একটি সামরিক হাসপাতালে মারা যান অসুস্থ আরাফাত। ওই সময় মেডিক্যাল রেকর্ডে বলা হয়েছিল স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।তবে ফিলিস্তিনিরা মনে করে আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করেছে ইসরায়েল।

দেহাবশেষ উত্তোলনের সুবিধার্থে পশ্চিম তীরের রামাল্লা শহরে অবস্থিত আরাফাতের সমাধিতে চলতি মাসের শুরু থেকেই সর্ব সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৪,২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান