৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:১৭ এএম BDST banglanew24
26 Jun 2012   09:04:21 PM   Tuesday BdST
E-mail this

দেড় বছরে ১০ হাজার মাদক মামলায় গ্রেফতার সাড়ে ১১ হাজার


আল মাদুদ নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেড় বছরে ১০ হাজার মাদক মামলায় গ্রেফতার সাড়ে ১১ হাজার

ঢাকা: ২০১১ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মাদক ব্যবহার, মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ হাজার ৫শ’ ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ব্যাপারে ২০১১ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মোট ৯ হাজার ৯শ’ ৯৬টি মামলা হয়।

ঢাকা মেট্রোলিটন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছর (২০১১ সালে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার এবং ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮ হাজার ৬শ’ ৮৬ জনকে।

এছাড়াও, ২০১২ সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মাদক সংক্রান্ত মামলায় ২ হাজার ৮শ’ ৯৩ জনকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, ২০১১ সালে ৬৩ হাজার ৬শ’ ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ হাজার ৪৭ বোতল ফেন্সিডিল, ১ হাজহার ৮শ’ ২৯ কেজি গাঁজা সহ বিভিন্ন শ্রেণীর মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।  এ ব্যাপারে ৭ হাজার ৩শ’ ৬৪ টি মামলা মামলায়  ৮ হাজার ৬শ’ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
    
এছাড়াও, ২০১২ সালের জানুয়ারি মাস হতে মে মাস পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫৭ হাজার ৫শ’ ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ১শ’ ২৮ বোতল ফেন্সিডিল, ৩শ’ সাড়ে ৯১ কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন শ্রেণীর মাদক দ্রব্য উদ্ধার করে। এ ব্যাপারে ২ হাজার ৬শ’ ৩২টি মামলা এবং ২ হাজার ৮শ’ ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে ডিএমপি কমিশনারের মুখপাত্র মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম মঙ্গলবার বাংলানিউজকে বলেন, “রমজান মাসকে সামনে রেখে মাদ্রদ্রব্য উদ্ধার, মাদক সরবরাহকারী, ব্যবহারকারীদের গ্রেফতার আরও জোড়দার করা হবে। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময় : ২০৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এএমএন/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান