৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
13 Feb 2013   05:07:22 PM   Wednesday BdST
E-mail this

অগ্নি সিস্টেম পরিচালকদের বিএসইসি’র শোকজ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অগ্নি সিস্টেম পরিচালকদের বিএসইসি’র শোকজ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেম লিমিটেডের সকল পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় শোকজ করা হয়েছে। আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল ১৫ নভেম্বর ২০১২ তারিখ পর্যন্ত।

প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি বিএসইসি’র চেয়ারম্যানের কক্ষে কোম্পানির সকল পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানির সচিব অথবা তাদের অনুমোদিত প্রতিনিধিদের শুনানিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাতিত পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানিকে প্রথম প্রান্তিক শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে এবং তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম রয়েছে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে প্রথম প্রান্তিক শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে এবং তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে আর্থিক প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান