দেশের প্রতিভাবান নৃত্যশিল্পীর খুঁজে বের করার উদ্দেশ্যে প্রথবার আয়োজিত ‘নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’-এর তৃতীয় রাউন্ডে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন নৃত্যশিল্পী।
তৃতীয় রাউন্ডের ১৪ প্রতিযোগী হলেন শীতল, তুষার, নিপু, মীম, প্রথমা, তুমা, প্রিয়া, হেনা, মন্দিরা, সাজিন, সাবি, রাসেল, ম্যাক্স ও তম্বি।
এর আগে ২১ প্রতিযোগীকে নিয়ে গত ২২ মে থেকে শুরু হয়েছিলো প্রতিযোগিতার মূল পর্ব। মূল পর্ব থেকে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস, চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।
‘নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’-ট্রেইনার হিসেবে আছেন দেশের তিন জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল, লিখন ও বেবী।
রুমানা রশিদ ঈশিতার পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তানিশা। পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।
নাচের এই রিয়েলিটি শোটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে।
বাংলাদেশ সময় ০০৫৫, জুন ১৬, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।