৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:২৩ এএম BDST banglanew24
09 Aug 2012   08:48:48 PM   Thursday BdST
E-mail this

অপেরা অভিনেতার প্রেমে সুমাইয়া শিমু


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অপেরা অভিনেতার প্রেমে সুমাইয়া শিমু

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু নাটকে বিভিন্ন ধরণের চরিত্রে দশকর্দের সামনে হাজির হয়েছেন। এবার ঈদের নাটকে তিনি দর্শকদের সামনে হাজির হবে জমিদারকন্যা হিসেবে।

মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ‘নিলাম পর্ব’ নামের নাটকে জমিদারকন্যা শকুন্তলা চরিত্রে অভিনয় করেছেন শিমু। জমিদারকন্যা হয়েও এক অপেরা অভিনেতার প্রেমে জড়িয়ে পড়তে দেখা যাবে তাকে।

‘নিলাম পর্ব’ নাটকে দেখা যাবে, শরদিন্দু খাঁ একজন প্রভাবশালী জমিদার। তার একমাত্র কন্যা শকুন্তলা। জমিদারি অনুশাসন ভেঙে নিম্নবর্ণের ফ্যান্টাসি অপেরার অভিনেতা রাজার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এটা জানার পর জমিদার ভীষণ চিন্তায় পড়ে যান। জমিদার সিদ্ধান্ত নেন, অঞ্চলের সবচেয়ে বলবান, বীর মহাপুরুষের হাতেই তিনি কন্যাকে তুলে দেবেন। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এ নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করতে আমার সবসময়ই ভালো লাগে। এ নাটকে জমিদারকন্যা সেরকমই একটি ব্যতিক্রমী চরিত্র। এ নাটকে ভালোবাসার জন্য শেষপর্যন্ত আমাকে প্রাণ হারাতে হয়। এবারের ঈদে অন্য সব কাজের মধ্যে এটি একেবারেই অন্যরকম। আমার বিশ্বাস, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
 
‘নিলাম পর্ব‘ নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছে ইনোভিশন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান