৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:৫২ পিএম BDST banglanew24
13 Sep 2012   12:10:35 PM   Thursday BdST
E-mail this

অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না ৩ কোম্পানি


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না ৩ কোম্পানি

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির কর্তৃপক্ষ তাদের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না। কোম্পানিগুলো হলো- জিএসপি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল এবং ফুওয়াং সিরামিকস।
 
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
 
জিএসপি ফাইন্যান্স: জানা যায় গত ১৩ আগস্ট এ কোম্পানির শেয়ার দর ছিল ৩৩ দশমিক ৭০ টাকা যা ২৬ আগস্ট বেড়ে দাঁড়ায় ৩৭ টাকা ৭০ টাকায়। এরপর থেকে শেয়ার দাম ওঠানামা করতে থাকে। কিন্তু গত ২ কার্যদিবসে এ শেয়ারের দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৩৮ টাকা ৮০ পয়সায় উঠে আসে।
 
ফুওয়াং সিরামিকস: জানা যায় গত ১৪ আগস্ট এ কোম্পানির শেয়ার দর ছিল ২৯ দশমিক ১০ টাকা যা ২৯ আগস্ট বেড়ে দাঁড়ায় ৩৪ টাকা ৫০ টাকায়। এরপর থেকে শেয়ার দাম ওঠানামা করতে থাকে। কিন্তু গত ৩ কার্যদিবসে এ শেয়ারের দাম ৩১ টাকা থেকে বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সায় উঠে আসে।
 
সায়হাম টেক্সটাইল: জানা যায় গত ১৩ আগস্ট এ কোম্পানির শেয়ার দর ছিল ২৩ দশমিক ১০ টাকা যা ৪ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় ২৭ টাকা ৯০ টাকায়। এরপর থেকে শেয়ার দাম ওঠানামা করতে থাকে। কিন্তু গত ৩ কার্যদিবসে এ শেয়ারের দাম ২৭ টাকা থেকে বেড়ে ৩৪ টাকা ১০ পয়সায় উঠে আসে।
 
তাই কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফিন্যান্স কোম্পানিকে সিএসই এবং ফুওয়াং সিরামিরক ও সায়হাম টেক্সটাইল কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ পৃথকভাবে জানায়, দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান