১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:৪২ পিএম BDST banglanew24
09 Jun 2012   02:09:53 PM   Saturday BdST
E-mail this

বড় জয়ে আত্মবিশ্বাসে ফুটছে রাশিয়া


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বড় জয়ে আত্মবিশ্বাসে ফুটছে রাশিয়া

ঢাকা: চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসে ফুটছে রাশিয়া। শুক্রবার রাতে অ্যালান জাগোয়েভের জোড়া গোলে চেক প্রজাতন্ত্রকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে চোখ রাখছে রাশিয়া।

দলের জয়কে স্বাগত জানিয়ে রাশিয়ার ডাচ কোচ ডিক অ্যাডভোকাট বলেন, ‘আমাদের জন্য এই জয় গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে শুরুতে আমাদের কিছুটা বেগ পেতে হলেও শেষ পর্যন্ত ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস এনে দিয়েছে।’

কিন্তু যে লাল বাহিনীর লক্ষ্যটা শিরোপার দিকেই সেদিকে ইঙ্গিত করে ৬৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমরা ভালো খেলিছি সত্যি, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে তো নয়। প্রতিযোগিতা শেষ হলেই কেবল কোনো দলকে শিরোপা দেওয়া হবে। ম্যাচ থেকে অনেক কিছুই নজরে এসেছে যে দিকগুলোতে আমাদের ভালো করতে হবে। আমরা আনন্দিত হবো তখনি যখন দেখতে পাবো আমরা পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছি।’

এদিকে প্রতিপক্ষের গেম প্ল্যান বুঝে উঠতে পারেননি বলে স্বীকার করে চেক প্রজাতন্ত্রের মাঝমাঠ তারকা টমাস রসিকি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিলো শুরুতেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের ওপর চড়াও হওয়া। কিন্তু আক্রমণে গিয়ে প্রতিপক্ষের কাছে যখনই বল হারিয়েছি তখনই কাউন্টার অ্যাটাকে আমাদের পোস্টে হানা দিয়েছে রাশিয়া। তাদের কাউন্টার অ্যাটাকে আমরা পেরে উঠিনি।’

ম্যাচের শুরুর দিকের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় চেক প্রজাতন্ত্র পরে আর ম্যাচে ফিরতে পারেনি বলে মনে করেন এই আর্সেনাল মিডফিল্ডার, ‘শুরুতে আমরাই ছিলাম অধিকতর সুবিধাজনক অবস্থায় এবং কিছু সুযোগও পেয়েছিলাম যখন আমরা ভয় পেয়ে যায়নি। কিন্তু বিরতির আগেই ২-০ গোলে পিছিয়ে পড়া এবং প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে খেলায় আমরা ম্যাচে ফিরতে ব্যর্থ হয়। তবে পরবর্তী ম্যাচেই নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেব আমরা।’

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে অ্যালান জাগোয়েভ ও রোমান শিরকভের গোলে ২-০ গোলে এগিয়ে যায় রাশিয়া। বিশ্রামের পরই ভাকলাভ পিলারের গোলে চেকরা ব্যবধান ২-১ এ নামিয়ে আনলেও পরবর্তীতে জাগোয়েভের আরও একটি ও রোমান পাভলোচেঙ্কোর গোলে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় লাল বাহিনী।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ০৯, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান