১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:২১ পিএম BDST banglanew24
10 Jul 2012   11:54:17 AM   Tuesday BdST
E-mail this

ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন শুরু

ঢাকা: চার শতাধিক সুপারিশকে সামনে রেখে মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এবং বিভাগীয় কমিশনাররা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে শেখ হাসিনা ডিসিদের সঙ্গে মতবিনিময় ও মুক্ত আলোচনা করবেন। মধ্যাহ্নভোজ শেষে জেলা প্রশাসকেরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চলে যাবেন।

সেখানে শুরু হবে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্যঅধিবেশন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পর্কিত অধিবেশন ছাড়া পরবর্তী সব অধিবেশন হবে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে।

জানা যায়, ৩ দিনের ডিসি সম্মেলনে ২০টি কার্য অধিবেশনে ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত আলোচনা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভার মধ্য দিয়ে জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে।

আলোচনায় থাকা ডিসিদের সুপারিশের মধ্যে রয়েছে- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো সরকারি কৌঁসুলিদেরও দায়বদ্ধতার আওতায় আনা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, সরকারি কর্মকর্তাদের পেনশনের হার শতভাগ নির্ধারণ, এনজিওদের ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন ধরনের অভিযোগ তদন্তের কাজে জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া, পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য নীতিমালা তৈরি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটির প্রধান হিসেবে সরকারি কর্মকর্তাদের মনোনীত করা, উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ যৌক্তিক সময়ে ছাড় করা, জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স সরবরাহ নিশ্চিত করা, মোবাইল কোর্টের আওতা বাড়ানো এবং অর্পিত সম্পত্তির লিজমানি তিন থেকে চার গুণ বাড়ানো ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান