৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:৩৬ পিএম BDST banglanew24
30 May 2012   10:13:27 PM   Wednesday BdST
E-mail this

দেশে ডেলের সাশ্রয়ী সার্ভার


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশে ডেলের সাশ্রয়ী সার্ভার

বিশ্বপ্রযুক্তির বাজারে শীর্ষ ব্র্যান্ড ডেল বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে ব্লেড, র‌্যাক এবং টাওয়ারের সমন্বয়ে পাওয়ার এজ ১২জি সার্ভার।

আনুষ্ঠানিকভাবে নতুন এ পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবীর। তিনি বলেন, সর্বপ্রথম ডেলই বাংলাদেশের বাজারে নিয়ে এলো এ ‘১২জি’ সার্ভার যা সর্বোচ্চ কার্যকর ও নিয়ন্ত্রিত।

এর নিঁখুত এবং স্বয়ংক্রিয় পরিচালনা পদ্ধতির কারণে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের সার্ভার ব্যবহারকারীরা এর উচ্চমাত্রার কার্যকারিতা উপভোগের মাধ্যমে অধিকতর ব্যবসায়িক সাফল্য অর্জন ও ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে।

উচ্চ তাপমাত্রায়ও এ সার্ভার স্বাভাবিক এবং সাবলিল থাকে। এটি যেমন বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে সহনীয় তেমনি ব্যবসায়ীদের পরিচালনা খরচও অনেক কমিয়ে আনবে।

সোনিয়া বশির কবীর উল্লেখ করেন, ৪টি অঞ্চলের ১৭টি দেশের ৭ হাজার সাতশ‘রও বেশি ক্রেতাদের মতামতের ওপর গুরুত্ব দিয়েই ডেল এ পাওয়ার এজ সাভার তৈরি করেছে। আগে দামের বাহুল্য, জটিল পরিচালনা পদ্ধতি এবং তুলনামূলক কম ব্যবহার্য প্রযুক্তি বদলে সময়, অর্থ ও সম্পদ সাশ্রয়ে এ সার্ভার ক্রেতাদের অনেক বেশি সুবিধা নিশ্চিত করবে। দেশের বাজারে ডেলের ১২জি সার্ভার নতুন আধুনিকতা নিয়ে আসবে।

বাংলাদেশ সময় ২২১৪ ঘণ্টা, মে ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান