ঢাকা: জাতীয় শোক দিবস, পবিত্র শবে-কদর, ঈদের ছুটি ও সপ্তাহিক ছুটি নিয়ে আগামী সাত দিন বন্ধ থাকছে বীমা কোম্পানিগুলো।
মঙ্গলবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আসন্ন ঈদুল ফিতরের ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ ছুটির ঘোষণা দেয়।
আইডিআরএ সদস্য ফজলুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৬ আগস্ট পবিত্র শবে-কদর এবং ১৯,২০ ও ২১ আগস্ট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল বীমা কোম্পানি ও কর্পোরেশন ছুটি ভোগ করবে।
বিজ্ঞপ্তিটি সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত সহকারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যানসহ সকল বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে।
বাংলাদেম সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
এইচএমএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর