 |
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এম শাহীন খান সম্প্রতি ঢাবি হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার বিষয়বস্তু ছিল- কমিউনিটি পার্টিসিপেশন ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামঃ এ স্টাডি অন টু কোস্টাল এরিয়াস অব বাংলাদেশ।
তার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাবির সাবেক সিন্ডিকেট সদস্য ও প্রক্টর এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান।
ড. শাহীন খান ১৯৯১ সালে মাদারীপুর জেলা স্কুল হতে এসএসসি এবং ১৯৯৩ সালে ঢাকা কলেজ হতে বোর্ডে ৭ম স্থান অধিকার করে এইচএসসি পাস করেন। ১৯৯৬ ও ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে যথাক্রমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৯ সালে বেলজিয়াম সরকারের স্কলারশিপের আওতায় ইউনিভার্সিটি অব এন্টুয়ার্প, বেলজিয়াম হতে গ্লোবালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে অ্যাডভান্সড মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ পর্যন্ত তাঁর প্রায় ২০টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
পিআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর