৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৩৫ এএম BDST banglanew24
01 Jul 2012   05:13:42 AM   Sunday BdST
E-mail this

প্রতি বছর প্রায় ১ লাখ শিশু পোলিও আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতি বছর প্রায় ১ লাখ শিশু পোলিও আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে বলে জানিয়েছে রোটারি ক্লাব। শনিবার জাতীয় প্রেস ক্লাসে রোটারি আন্দোলনের ৭৫ বছর উপলক্ষে এক সংবাদ এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে ২০০০ সালে পোলিও মুক্ত হলেও পরবর্তীতে এ ভাইরাস আবার ছড়িয়ে পড়ে। ২০০৬ সালে এমন কিছু কেস সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে পোলিও থেকে যাচ্ছে।

রোটারি ডিস্ট্রিক্ট গর্ভনর ইশতিয়াক জামান জানান, বিশ্বব্যাপী পোলিওমুক্ত করার জন্য রোটারি ক্লাব কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত রোটারি ক্লাব এ খাতে বাংলাদেশে ২৪ মিলিয়ন ডলার খরচ করেছে। ২০১৩ সালের মধ্যে সারা বিশ্বকে পোলিও মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব।

তিনি বলেন, ১৯৩৭ সালে ঢাকায় রোটারি ক্লাবের কার্যক্রম শুরু হয়। দেশে ৩৪শ’ ক্লাবের মাধ্যমে ১২ লাখ রোটারিয়ান মানব সেবায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশে গত ৫ বছরে ৯ হাজার স্লিপিং কিট দু:স্থ শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। সিডর ও আইলা দুর্গত এলাকায় ৭ দশমিক ৫ কোটি টাকার শেল্টার বক্স ও পার্বত্য এলাকায় শিক্ষা সম্প্রসারণে ৪০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

ইশতিয়াক  জামান আরো জানান, ‘‘স্বাস্থ্য ক্ষেত্রে আমরা ওয়াটার ও স্যানিটেশনে ২ দশমিক ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।’’

রোটারী জেলা গভর্নর ইশতিয়াক জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি ক্যাপ্টেন খালিকুজ্জামান, কো-চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
এনএম/সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান