৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:০৩ পিএম BDST banglanew24
23 Jan 2013   07:57:56 PM   Wednesday BdST
E-mail this

কেন্দ্রীয় ব্যাংকের কাছে পুঁজিবাজার বিনিয়োগকারীদের ১২ দফা দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বিদ্যমান সমস্যা উত্তরণে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য পরিষদ কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১২ দফা দাবি পেশ করেছে।
 
বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর-২ আবু হেনা রাজী হাসানের সঙ্গে দেখা করে সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন ও সদস্য সচিব আ ন ম আতাউল্লাহ নাঈম এ দাবি পেশ করেন।
 
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
১. পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়ন। আসন্ন মুদ্রানীতিতে ঋণ প্রবাহ বাড়িয়ে তারল্য সরবরাহ বৃদ্ধির বিষয়ে উদ্যোগ গ্রহণ।
 
২. ব্যাংকগুলো যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসএলআর ও সিআরআর প্রদান করে সেহেতু ব্যাংকগুলোকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাইসেন্স দেওয়া। যাতে করে ব্যাংকগুলো টি বিল, টি বন্ড, এফডিআর ও ইক্যুইটিতে বিনিয়োগ করতে পারে। এতে করে পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়বে।
 
৩. ব্যাংক কোম্পানি আইনে পূর্বের মতো ব্যাংকগুলোকে মোট দায়ের শতকরা ১০ শতাংশ বিনিয়োগের সুযোগ দেওয়া। কারণ, সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকগুলো মূলধনের ৪০ শতাংশ বিনিয়োগ করলে তাতে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ কমে যাবে।
 
৪. বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের সুদের হার ৮ শতাংশ নির্ধারণ।
 
৫. ২০১০ সালে যেসব ব্যাংক নিয়মবহির্ভূতভাবে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ করে ব্যাপক মুনাফা করেছিল সেগুলোকে পুনরায় পুঁজিবাজারে ফিরিয়ে আনতে হবে।
 
৬. ঋণ প্রভিশন একবারে না করে ২ থেকে ৩ বারে করতে হবে। এছাড়া প্রভিশনের হার কমাতে হবে ও এ নীতিমালায় পরিবর্তন আনতে হবে।
 
৭. চেক ক্লিয়ারেন্সের বিপরীতে সম্প্রতি আরোপিত চার্জ প্রত্যাহার করতে হবে।
 
৮. কেন্দ্রীয় ব্যাংককে আইসিবির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে অথবা বাংলাদেশ ফান্ডে বিনিয়োগ করতে হবে। কারণ, কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের বাজারে বিনিয়োগ করে মুনাফা করে। এছাড়া, আমেরিকার সরকারি বন্ড কিনে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা করে। তাই এখন থেকে কেন্দ্রীয় ব্যাংককে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে।
 
৯. সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় সিঙ্গাপুরে যে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা প্রতি ৩ মাস পর পর করতে হবে। যাতে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়।
 
১০. কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও আইসিবিকে সম্মিলিতভাবে বছরব্যাপী পুঁজিবাজার সংক্রান্ত কর্মশালা আয়োজন করতে হবে। যাতে করে বিনিয়োগকারীরা পুঁজিবাজার সম্পর্কে আরো অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
 
১১. ইন্টারনেট ট্রেডিংয়ের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে কেন্দ্রীয় ব্যাংককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান