৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:০৫ পিএম BDST banglanew24
24 May 2012   10:13:11 AM   Thursday BdST
E-mail this

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও নৌপথ অবরোধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও নৌপথ অবরোধ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল থেকে সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে কয়েকটি রিকশা ও টমটম চলাচল করতে দেখা গেছে। দোকানপাট অন্য দিনের তুলনায় অনেক কম খুলেছে।

অন্যদিকে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বাজার হলেও অবরোধের কারণে বাজার বসেনি।

অবরোধের সমর্থনে শহরে বিভিন্ন জায়গায় পিকেটিং করতে দেখা গেছে। সকালে বাঙ্গালকাঠি এলাকায় টায়ার জালিয়েছে পিকেটাররা।

অরপদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) বিচার কার্যক্রম বন্ধ ও পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে তিন পার্বত্য জেলায় দু‘দিনের সড়ক ও নৌ পথ অবরোধ ঘোষণা করে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শুনানি কার্যক্রমের বুধবার প্রথম দিনে সরকার পক্ষের কৌশলি আশুতোষ চাকমার সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ আগামী ১০ জুন পর্যন্ত পেছানো হয়েছে। বুধবার ৩৩টি মামলার শুনানি হবার কথা ছিল। বৃহস্পতিবার ১১টি মামলার শুনানি হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১২
অপু দত্ত/ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান