ঢাকা: মিয়ানমারে জাতিগত সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়ে লেখা একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রতিনিধি ক্রেইগ স্যান্ডারস এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে এ চিঠিটি দেন।
চিঠির প্রসঙ্গে নিয়ে পররাষ্ট্রসচিব, পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠক শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com