ঢাকা: অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বাদ আসর শাহ মোয়াজ্জেম হোসেনের রাজধানীর গুলশানের বাসায় তার রোগ মুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ১৮ দলীয় জোট ছাড়াও জাতীয় পার্টি ও জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শাহ মোয়াজ্জেমকে দেখতে যান ও মিলাদ মাহফিলে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ।
উল্লেখ্য, শাহ মোয়াজ্জেম হোসেন বেশ কিছু দিন ধরে নানা রোগে ভুগছেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘন্টা, জুলাই ০৬, ২০১২
এমএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর