৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:২১ এএম BDST banglanew24
17 Jun 2012   12:01:01 PM   Sunday BdST
E-mail this

মাহফুজুর রহমানকে গ্রেফতার দাবিতে মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : এটিএন বাংলার চেয়ারম্যান ও সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন করা ও সারাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি সামাজিক সংগঠন।

রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি, ইন্টারন্যাশানাল ডায়বেটিস অ্যান্ড কিডনি ফাউন্ডেশন, ঢাকা সামাজিক-সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ও প্রজন্ম কিশোর সংগঠন এ মানববন্ধন পালন করে।

ঢাকা সামাজিক-সাংস্কৃতিক শিল্পিগোষ্ঠির সভাপতি শিপন তালকুদার বাংলানিউজকে বলেন, সারাদেশে যেভাবে সাংবাদিক নির্যাতন করা হচ্ছে- তাতে সাংবাদিক সমাজ এখন আতঙ্কিত।

তিনি অভিযোগ করে বলেন, সাগর-রুনি হত্যার বেশকিছুদিন পার হলেও এ কান্ডের কোনো কুল-কিনারা খুঁজে বের করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্টো আমরা দেখলাম এটিএন বাংলার চেয়ারম্যান দেশের বাইরে গিয়ে সাগর-রুনিকে নিয়ে আপত্তিকর বক্তব্য রেখেছেন। তার এ বক্তব্য প্রমাণ করলো তিনি এ কাণ্ডের সঙ্গে জড়িত। তার এ বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সমাজ গর্জে উঠলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সাগর-রুনির হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতারের দাবি জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রজন্ম শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু, ইন্টারন্যাশানাল ডায়বেটিস অ্যান্ড কিডনি ফাউন্ডেশনের মহাসচিব মফিজুল রহমান বাবু, আনছর আলী, আহসান হাবীব প্রমুখ।

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এনএম/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান