ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে দক্ষিণ হাতকোড়া গ্রামে শনিবার দুপুরে জমি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
আহতদের ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে দক্ষিণ হাতকোড়া গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে কিতাব আলী এবং তার শরিকরা পারুহালা মৌজায় আর এস ১৪৬ নং দাগে ৪১ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।
শনিবার দুপুর ২টার দিকে কিতাব আলীর শরিকরা তাদের নিজ জমিতে চাষাবাদের জন্য গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা নরুল ইসলাম, আয়নাল, বজলু, আবুল বাশার, ছানিসহ ১০/১২ জনের একদল দুবৃর্ত্ত তাদের ওপর অর্তকিতে হামলা চালালে ৪ জন আহত হয়।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার উপপরির্দশক (এসআই) মাসুম খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর