 |
| ছবি : রাজীব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: স্ত্রী আর বাচ্চাকে সঙ্গে নিয়ে লাজ ফার্মাতে ওষুধ ও বাচ্চার জন্য খাবার কিনতে সঙ্গীত শিল্পী বালাম এসেছিলেন ধানমন্ডির লাজ ফার্মাতে। পাঠক ভাবছেন সকাল, দুপুর কিংবা বিকেলের কোন একটি সময়ে হবে হয়তো। কিন্তু না এর পুরো উল্টো। ঘরির কাটায় কাটায় তখন মঙ্গলবার রাত সোয়া একটা। লাজ ফার্মার সামনে গাড়ি থামিয়ে যখন নামছিলাম তখন রাস্তায় বেশ কিছু যানজট দেখতে পেলাম। আর সেখানেই তখন লাইনে দাড়িয়ে ওষুধ নিচ্ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম।
জরুরি ওষুধ কিনতে তারমতো অনেকেই ছুটে এসেছেন মধ্যরাতে এই ফার্মেসিতে।
কেন এতো রাতে ওষুধ কিনতে আসা। জানতে চাইলে বালাম বলেন, আমি সাধারণত রাতেই ঘরের এসব দরকারি জিনিস কিনতে বের হয়ে থাকি। রাত এগারোটার পরে বের হই। আজ মঙ্গলবার এখানে এসেছি আমার স্ত্রী এবং সন্তানের জন্য ওষুধ কিনতে। এছাড়া ঘরে ব্যবহারের জন্য আরো কিছু জিনিস কিনতে।
আমার স্ত্রী আর সন্তান গাড়িতে বসে আসে। যোগ করে বালাম বলেন, গরমের কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তাই ওকে ডাক্তার দেখাতে হয়েছে। আর আমার স্ত্রী তো টিভি রোগে আক্রান্ত।’
যদিও বালাম অতি জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে এই মধ্যরাতে লাজ ফার্মাতে আসেননি। তবে অনেকেই বাধ্য হয়ে মধ্যরাতে ফার্মেসিতে আসেন ওষুধ কিনতে। তাদের অনেকের নিকট জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি। আবার অনেকের বাসাতে চিকিৎসা চলছে।
এমন বেশ কয়েকজন রোগীর নিকট জনদের সাথে কথা হয়। তাদেরই একজন হামিদুর রহমান। গোড়ান থেকে মাকে নিয়ে এসেছেন বারডেম হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসক বেশ কিছু ওষুধ লিখে দিয়েছে। তার কিছু ওষুধ বারডেমের ফার্মেসিতে পেলেও বাকিগুলোর জন্য এসেছেন লাজ ফার্মাতে।
আবার ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এসেছিলেন জুয়েল রানা। জুয়েল রানা তার চাচাকে নিয়ে ঢাকা মেডিক্যালে আসে রাত সাড়ে বারোটায়।
২৪ ঘণ্টা খোলা থাকা এই ফার্মেসিতে একজনের পর একজন আসতেই থাকেন নানা দরকারি ওষুদ কিনতে। অনেকেই আবার দিনের বেলার ভিড় এড়াতেও মধ্যরাতে বের হয়েছেন ওষুদ কিনতে এমন ব্যক্তি মিলবে।
দোকানের বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন আমাদের এখানে ওষুধ কিনতে। কারণ তারা জানেন, আমাদের ফার্মেসি সারারাত খোলা থাকে।
তিনি আরো জানান, বিশেষ করে বিভিন্ন হাসপাতালে যারা জরুরি রোগী নিয়ে আসেন তারা ছুটে আসেন। আবার সাধারণ প্রয়োজনীয় ওষুধ কিনতে লোকজন মধ্যরাতে যে আসা না তাও নয়।
বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, ১৩ জুন, ২০১২
এসএআর/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর