৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১:২০ পিএম BDST banglanew24
26 Jun 2012   10:33:29 PM   Tuesday BdST
E-mail this

আসুন একটি গ্রাম একটি সমাজ ব্যবস্থা গড়ি: সমবায় মন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসুন একটি গ্রাম একটি সমাজ ব্যবস্থা গড়ি: সমবায় মন্ত্রী
ছবি: সুমন্ত /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একটি গ্রাম একটি সমাজ ব্যবস্থা গড়ার আহ্বান জানালেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার বিয়াম সম্মেলন কেন্দ্রে পিআরডিপি-২ এর উদ্যোগে আয়োজিত ‘ইনস্টিটিউশনালাইজিং দ্য লিংক মডেল ফর সাসটেইনেবল রুরাল ডেভেলপমেন্ট: অ্যান ইফেকটিভ স্ট্রাটেজি টোয়ার্ডস ভিশন ২০২১’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “একটি গ্রাম একটি সমাজ ব্যবস্থা চলমান মানবসম্পদ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এবং জনপ্রসাশনকে একীভূত করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সমন্বিত উদ্যোগের মাধ্যমেই করা সম্ভব বলে আমি মনে করি।”

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ‘রূপকল্প-২০২১’ এবং ডিজিটাল বাংলাদেশ রূপায়নে প্রতিটি ইউনিয়নকে শক্তিশালী করে তুলতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘লিংক মডেল’ বর্তমান সরকারের গ্রামীণ অর্থনীতির কাঠামোকে শক্তিশালী করনে আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বিআরডিবির ৪৫তম বোর্ড সভায় এই প্রকল্পকে তাদের নিয়মিত কর্মকাণ্ডের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জাইকা পল্লী উন্নয়নের জন্য আরও সহযোগীতার হাত সম্প্রসারণ করবে এবং এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর হবে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো ইউনিয়ন সমন্বয় কমিটি, গ্রাম কমিটি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকারী সম্পর্ক স্থাপনের মাধ্যমে জনক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি করা।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকার চিফ রিপ্রেসেন্টিটিভ ড. তাকাও তোডা। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার।

আরো উপস্থিত ছিলেন, বিআরবিডির নির্বাহী পরিচালক, মোঃ আব্দুল জলিল মিয়া, পিআরডিপি-২ এর প্রকল্প পরিচালক মোঃ আমিনুর রহমান খান, পিআরডিপি-২ এর উপদেষ্টা হিরোকি ওয়াতানাবে এবং বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত চেয়ারম্যান এবং নির্বাচিত জনপ্রতিনিধিগণ।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এটি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান