৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৪:৫৩ পিএম BDST banglanew24
13 Feb 2013   11:32:31 AM   Wednesday BdST
E-mail this

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা: দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
 
এদিন বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর সূচক কিছুটা কমে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১ পয়েন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে সূচক ৭ পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়ে, ১০টা ৫৫ মিনিটে সূচক ১৯ পয়েন্ট বাড়ে, বেলা ১১টায় সূচক ২১ পয়েন্ট বাড়ে। তবে বেলা ১১টা ২০ মিনিটে সূচক ৫ পয়েন্ট কমে যায়, এরপর সূচক আবার বাড়তে থাকে। দুপুর ১২টায় সূচক ৫ পয়েন্টে বাড়ে, সাড়ে ১২টায় সূচক ১২ পয়েন্ট বাড়ে, দুপুর ১টায় ডিএসই’র সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৩৫৪ পয়েন্টে।
 
দুপুর ১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৩৬ পয়েন্টে।
 
এদিন দুপুর ১টায় ডিএসতে ১৫৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ২২ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২২২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
বুধবার দুপুর ১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায়  ওঠানামা  করছে- ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, সিএমসি কামাল, বেক্সিমকো লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল এবং গ্রামীণ ফোন।
 
অন্যদিকে বুধবার দুপুর ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৫৯ পয়েন্টে।
 
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এসএনএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান