‘আমার আমি’ বাংলাভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে মিডিয়ার বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে আড্ডা এবং তাদের জীবনের ব্যক্তিগত নানা অজানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সাজ্জাদ হোসাইনের প্রযোজনায় আজকের আমার আমিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও অভিনেতা ফজলুর রহমান বাবু। অনুষ্ঠানে তারা আজ তাদের জীবনের নানা স্মৃতি, জানা-অজানা নানা গল্প এবং ভবিষৎ জীবন সম্পর্কে নানা কথা জানাবেন।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর