কলকাতার বাংলা চলচ্চিত্র এবং টিভি চ্যানেলের জনপ্রিয় মুখ মানালি দে পা রাখতে যাচ্ছেন নতুন জীবনে। জনপ্রিয় সংগীত শিল্পী সপ্তকের সঙ্গে ২৯ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
অনেকদিনের প্রেম ছিল দু’জনের। এদের একজন ছিলেন রিয়ালিটি শো’র প্রতিযোগী। অন্যজন বিচারক।
‘ওয়াদা রাহা পেয়ার সে পেয়ার কা...’ সপ্তকের কণ্ঠে এই গান শুনেই মন দিয়ে ফেলেছিলেন সেলিব্রেটি বিচারক মানালি। সেখান থেকেই প্রেমের শুরু।
সেই সময় শুধু সিরিয়ালের মৌরিকে (মানালি অভিনীত চরিত্রের নাম) দেখার জন্যই স্টার জলসায় প্রচার হওয়া সিরিয়াল ‘বউ কথা কও’ প্রতিদিন দেখতেন সপ্তক।
৩ বছর চুটিয়ে প্রেম পর্ব শেষে এবার বিয়ের কাজটি সারতে যাচ্ছেন তারা।
জি বাংলায় প্রচার শেষ হওয়া ‘বাংলার সেরা পরিবার’ শীর্ষক প্রতিযোগিতায় সেরা পরিবারের বিজয় মুকুট মাথায় উঠেছে মানালির। তার নেতৃত্বের পরিবারটিই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা পরিবার নির্বাচিত হয়েছিল।
আর এ বিজয়ের মাধ্যমে সংসার জীবন শুরুর ঠিক আগ মুহূর্তে মানালি পুরস্কার হিসেবে পেয়ে যান কলকাতা শহরে দৃষ্টিনন্দন একটি ফ্ল্যাট এবং নগদ ৫ লাখ টাকা। বিজয়ী হওয়ার পাশাপাশি পুরস্কারগুলো পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মানালি।
বাংলাদেশ সময় :১৯২৫ ঘন্টা,নভেম্বর ২৭, ২০১২
এমকে/গোরা